মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৮৫
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮৫। আমির ইবন রবীয়া (রা) থেকে বর্ণিত, ফাযারা গোত্রের জনৈক ব্যক্তি জনৈকা মহিলাকে মোহরানা হিসেবে দু'টো জুতো দিয়ে বিয়ে করল। নবী (ﷺ) তার বিয়ে অনুমোদন করলেন।
(তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। হাদীসটির সনদে আসিম ইবন উবাইদুল্লাহ ইবন উমর ইবন খাত্তাব আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب النكاح
أبواب الصداق

باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن عبد الله ابن عامر بن ربيعة (8) عن أبيه أن رجلاً من بني فرازة تزوج امرأة على نعلين فأجاز النبي صلى الله عليه وسلم نكاحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান