মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৪১। তাঁর থেকেই বর্ণিত যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বিদায় হজ্জে বের হলাম, আমরা যখন 'উসফানে অবস্থান করলাম তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হজ্জের মাসসমূহে ওমরা আদায় করা বৈধ হয়েছে। সুরাকা ইবন মালিক (রা) তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল, আজকে জন্মগ্রহণ করেছে এমন দলকে যেমন শিক্ষা দেয়া হয় তেমন আমাদেরকে শিক্ষা দিন। হজ্জের মাসসমূহে বৈধ হওয়া আমাদের এ ওমরা আমাদের এ বৎসরের জন্য না কি সর্বদার জন্য? তিনি বললেন, বরং সর্বদার জন্য। আমরা যখন মক্কায় আগমন করলাম তখন বাইতুল্লাহ এবং সাফা মারওয়া তাওয়াফ করলাম। অতঃপর তিনি আমাদেরকে মুত'আ বিবাহের অনুমতি দিলেন। আমরা তাঁর কাছে ফিরে এসে বললাম, হে আল্লাহর রাসূল, মহিলারা সময় নির্ধারণ ছাড়া রাজি নয়। তিনি বললেন, সেভাবেই কর। অতঃপর আমি এবং আমার জনৈক সাথী বের হলাম। আমার এবং তার শরীরে ডোরা-কাটা পোশাক। আমরা একজন মহিলার সাথে সাক্ষাৎ করলাম। আমরা আমাদেরকে তার কাছে পেশ করলাম। সে আমার সাথীর ডোরা-কাটা পোষাকের দিকে তাকাচ্ছিল। আর সে তা আমার ডোরা-কাটা পোষাক অপেক্ষা উৎকৃষ্ট দেখছিল। আর সে আমার দিকে তাকিয়ে আমাকে তার অপেক্ষা অধিকতর যুবক দেখছিল। অতঃপর সে বলল, একটি ডোরা কাটা পোষাক অন্যটির পরিবর্তে যথেষ্ট। সে আমাকে পছন্দ করল। আমি তাকে আমার ডোরা-কাটা পোষাকের বিনিময়ে দশ দিনের জন্য বিবাহ করলাম। আমি তার সাথে ঐ রাত যাপন করলাম। আমি যখন ভোর যাপন করলাম তখন মসজিদে এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বরের উপর উপদেশ দিতে শুনলাম, যদি তোমাদের কেউ কোন মহিলাকে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করে থাক তাহলে সে যেন তাকে দেয় যা তার জন্য নির্দিষ্ট করেছে। আর তাকে যা দিয়েছে যেন তা থেকে কিছু ফেরত না নেয়, আর যেন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেননা আল্লাহ তা'আলা তোমাদের জন্য মুত'আ বিবাহ কিয়ামতের দিন পর্যন্ত হারাম করেছেন।
এ হাদীসটিও তাঁর থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন মুত'আ বিবাহ হারাম করেছেন।
ক- ইবন মাজাহ, বায়হাকী, হাদীসটির সনদ সহীহ।
খ- মুসলিম, বায়হাকী।
এ হাদীসটিও তাঁর থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন মুত'আ বিবাহ হারাম করেছেন।
ক- ইবন মাজাহ, বায়হাকী, হাদীসটির সনদ সহীহ।
খ- মুসলিম, বায়হাকী।
كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
وعنه أيضا عن ابيه (9) قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع (10) حتى اذا كنا بعسفان قال رسول الله صلى الله عليه وسلم ان العمرة قد دخلت في الحج (1) فقال له سراقة بن مال أو مالك بن سراقة (2) شك عبد العزيز أي رسول الله علمنا تعليم قوم كأنما ولدوا اليوم، عمرتنا هذه لعامنا هذا أم للأبد؟ قال لا بل للأبد (3) فلما قدمنا مكة طفنا بالبيت وبين الصفا والمروة تم أمرنا بمتعة النساء فرجعنا اليه فقلنا يا رسول الله انهن قد أبين الا الى أجل مسمى، قال فافعلوا، قال فخرجت انا وصاحب لي علىّ برد وعليه برد فدخلنا على امرأة فعرضنا عليها أنفسنا فجعلت تنظر الى بر صاحبي فتراه أجود من بدرى وتنظر الى فتراني اشب منه (4) فقالت برد مكان برد (5) واختارتني فتزوجتها عشرا (6) ببردى فبت معها تلك الليلة (7) فلما أصبحت غدوت الى المسجد فسمعت رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر يخطب يقول (8) من ان منكم تزوج امراة الى أجل فليعطها ما سمى لها ولا يسترجع مما أعطاها شيئا وليفارقها، فان الله تعالى قد حرمها عليكم الى يوم القيامة (وعنه أيضا عن ابيه) (9) ان رسو الله صلى الله عليه وسلم نهى عن متعة النساء يوم الفتح