মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: তালাকদাতা স্বামীর জন্য তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালালকারী এবং হজ্জ বা ওমরার জন্য এহরামরত ব্যক্তির বিবাহ প্রসঙ্গ
১৪৪। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে তার তালাকদাতা স্বামীর হালালকারীকে এবং যার জন্য হালাল করা হয় তাকে লা'নত করেছেন।
ইবন মাজাহ এবং বায়হাকী হাদীসটিকে উকবা ইবন আমির (রা) থেকে নিম্ন লিখিত শব্দে বর্ণনা করেছেন:
ألا أخبركم بالتيس المستعار، قالوا: بلى، يا رسول الله، قال: هو المحلل، لعن الله المحلل، والمحلل له
"আমি কি তোমাদেরকে ধারকরা নর ছাগল সম্পর্কে অবহিত করব না? উপস্থিত সাহাবাগণ (রা) বললেন, নিশ্চয়ই, হে আল্লাহর রাসূল, তিনি বললেন, যে ব্যক্তি তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে তার স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে বিয়ে করে। আল্লাহ তাকে এবং যে স্বামীর জন্য তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালাল করা হয়, তাঁকে লা'নত করেছেন।

كتاب النكاح
باب ما جاء في نكاح المحلل والمحرم
عن عبد الله (2) يعنى ابن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له (3) (عن على رضي الله عنه) (4) قال لعن رسول الله صلى الله عليه وسلم الربا وآكله وشاهديه (5) والمحلل والمحلل له