মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৪৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: তালাকদাতা স্বামীর জন্য তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালালকারী এবং হজ্জ বা ওমরার জন্য এহরামরত ব্যক্তির বিবাহ প্রসঙ্গ
১৪৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে তার তালাক দাতা স্বামীর জন্য হালালকারীকে এবং যার জন্য হালাল করা হয় তাকে লা'নত করেছেন।
(বাযযার, বায়হাকী, ইসহাক, ইবন আবূ হাতিম "ইলালে", তিরমিযী "ইলালে"। বুখারী হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب ما جاء في نكاح المحلل والمحرم
عن ابي هريرة (6) قال لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له
tahqiqতাহকীক:তাহকীক চলমান