মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২০২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহের ঘোষণা করা এবং তাতে বিনোদনের ব্যবস্থা করা ও তবলা বাজান।
২০২। আবু হাসান মাযিনী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) গোপন বিবাহ অপছন্দ করতেন যতক্ষণ না তবলা বাজান হত আর বলা হত : أَتَيْنَاكُمْ أَتَيْنَاكُمْ فَحَيُّونَا نُحَيِّيْكُمْ "আমরা তোমাদের কাছে এসেছি, আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদেরকে অভিবাদন জানাও, আমরাও তোমাদেরকে অভিবাদন জানাব।"
(ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাঁর পিতার মুসনাদে কিছু হাদীস সংযোজন করেছেন, এটি তার একটি। বায়হাকীও এটিকে বর্ণনা করেছেন। এর সনদে হুসাইন ইবন আব্দুল্লাহ ইবন দামরাহ আছেন। বায়হাকী বলেছেন, তিনি দূর্বল বর্ণনাকারী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এই পরিচ্ছেদের অন্যান্য হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب إعلان النكاح واللهو فيه والضرب بالدف
عن عمرو بن يحيى المازني (3) عن جده أبي حسن المازني أن النبي صلى الله عليه وسلم كان يكره نكاح السر حتى يضرب بدف (4) ويقال أتيناكم أتيناكم فحيونا نحييكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান