মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২২০
বিবাহ অধ্যায়
স্ত্রী থেকে বীর্য নিরোধ (আযল) প্রসঙ্গ
পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।

২২০। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) স্বামীকে তার আযাদ স্ত্রী থেকে তার অনুমতি ছাড়া বীর্য নিরোধ করতে নিষেধ করেছেন।
(ইবন মাজাহ, বায়হাকী। হাদীসটির সনদ দুর্বল। আব্দুর রাযযাক এবং বায়হাকীর আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করা হাদীস : نَهَى عَنِ الْعَزْلِ عَنِ الْحُرَّةِ إِلَّا بِإِذْنِهَا “তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আযাদ স্ত্রী থেকে তার অনুমতি ছাড়া বীর্য নিরোধ করতে নিষেধ করেছেন ।" হাদীসটির সাক্ষ্য। আর ইবন আবি শায়বা আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন : أَنَّهُ كَانَ يَعْزِلُ عَنْ أُمَتِهِ “তিনি তাঁর দাসীর সংগে 'আযল (বীর্য নিরোধ) করতেন।" আর বায়হাকী আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)

كتاب النكاح
أبواب العزل عن المرأة وما جاء فيه
باب النهى عنه وكراهته
باب النهى عنه وكراهته
عن عمر بن الخطاب رضى الله عنه (1) ان النبى صلى الله وسلم نهى عن العزل (2) عن الحرة الا باذنها