মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২২২
বিবাহ অধ্যায়
স্ত্রী থেকে বীর্য নিরোধ (আযল) প্রসঙ্গ

পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।
২২২। ইবন মুহায়রিয শামী (র) থেকে বর্ণিত, তিনি আবু সিরমা মাযিনী (রা) এবং আবু সাঈদ খুদরী (রা) কে বলতে শুনেছেন, আমরা বনু মুসতালিকের যুদ্ধে যুদ্ধ বন্দিনীদেরকে লাভ করলাম, যাতে রাসূলুল্লাহ (ﷺ) জুয়ায়রিয়া (রা) কে লাভ করেন। আমাদের কেউ কেউ যুদ্ধ বন্দিনীকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাচ্ছিল। আর আমাদের কেউ যুদ্ধ বন্দিনীকে উপভোগ করতে এবং বিক্রয় করতে চাচ্ছিল। আমরা আযলের বিষয়ে দ্বিধায় পড়ে গেলাম। আমরা তা নবী (ﷺ) কে অবগত করলাম। তিনি বললেন, তোমরা আযল করবে না, কেননা আল্লাহ কেয়ামতের দিন পর্যন্ত যে সকল মানুষকে সৃষ্টি করার ফয়সালা করেছেন। তোমাদের আযল করা বা না করার প্রত্যেক অবস্থায় তিনি তাদেরকে সৃষ্টি করবেন।
(বুখারী, মুসলিম, এবং অন্যরা)
كتاب النكاح
أبواب العزل عن المرأة وما جاء فيه

باب النهى عنه وكراهته
عن ابن محيريز الشامى (5) انه سمع أبا صرمة (6) المازنى وأبا سعيد الخدرى يقولان أصبنا سبايا فى غزوة بنى المصطلق (7) وهى الغزوة التى أصاب فيها رسول الله صلى الله عليه وسلم جويرية وكان منا من يريد أن يتخذ اهلا, ومنا من يريد أن يستمع ويبيع, فتراجعنا فى العزل (8) فذكرنا ذلك للنبى صلى الله عليه وسلم فقال ما عليكم ان لا تعزلوا (9) فان الله قدر ما هو خالق إلى يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান