মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৮৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন স্ত্রী কর্তৃক তার দিনকে তার সতীনকে দান করা।
২৮৭। আয়েশা (রা) থেকে বর্ণিত, যখন সাওদা (রা) বৃদ্ধা হলেন, তখন তিনি তাঁর দিন আমাকে দান করেন। নবী (ﷺ) তাঁর স্ত্রীগণের মধ্যে দিন বণ্টনে সওদা (রা) এর দিনকে আমার জন্য রাখতেন। 'আয়েশা (রা) বলেন, আর তিনিই প্রথম মহিলা যাঁকে তাঁর পরে বিয়ে করেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب النكاح
باب من وهبت يومها لضرتها
عن عائشة رضى الله عنها قالت لما كبرت سودة وهبت يومها الى فكان النبى صلى الله عليه وسلم يقسم لى بيومها مع نسائه قالت وكانت أول امرأة تزوجها بعدها
tahqiqতাহকীক:তাহকীক চলমান