মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ১
ইদ্দাত অধ্যায়
অধ্যায় : ইদ্দাত
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
১। আবূ সালামা ইবন আবদির রহমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবন আব্বাস (রা) ও আবু হুরায়রা (রা)-কে ঐ মহিলা (এর ইদ্দাত) সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় যার স্বামী মারা গিয়েছে। ইবন আব্বাস (রা) বললেন, সে (দু'টি মেয়াদের মধ্যে) দীর্ঘতমটি গ্রহণ করবে। আবু হুরায়রা (রা) বললেন, যখনই সে (সন্তান) প্রসব করবে, তখনই তার ইদ্দাত পূর্ণ হবে। এরপর আবূ সালামা ইবন আবদির রহমান (র) নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রা)-এর নিকট উপস্থিত হয়ে তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, সুবায়'আর স্বামীর মৃত্যুর পর অর্ধ মাস অতীত হলে সে সন্তান প্রসব করে। তারপর তাকে দুই ব্যক্তি বিয়ের প্রস্তাব দেয়। তাদের একজন ছিল যুবক আর অপরজন ছিল মধ্যম বয়সী। সে যুবকের দিকে ধাবিত হয়ে পড়ল। মধ্য বয়সী লোকটি বলল, তুমি এখনো (বিবাহের জন্য) হালাল হওনি। (বর্ণনাকারী বলেন) সুবায়'আর পরিবার সে সময় উপস্থিত ছিল না। সে (মধ্য বয়সী) লোকটি মনে করল যে, তার পরিবারের নিকট গেলে হয়ত তারা তাকে অগ্রাধিকার দিবে। এরপর সুবায়'আ (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তিনি তাকে বললেন, তুমি হালাল হয়ে গেছো। এখন তুমি যাকে ইচ্ছা বিবাহ করতে পার।
(বুখারী, মুসলিম, মালিক, তিরমিযী)
(বুখারী, মুসলিম, মালিক, তিরমিযী)
كتاب العدد
كتاب العدد
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
عن أبي سلمة بن عبد الرحمن أنه قال سئل عبد الله بن عباس وأبو هريرة عن المتوفى عنها زوجها فقال ابن عباس آخر (وفي لفظ أبعد الأجلين) وقال أبو هريرة إذا ولدت فقد حلت فدخل أبو سلمة بن عبد الرحمن إلى أم سلمة زوج النبي صلى الله عليه وسلم فسألها عن ذلك فقالت ولدت سبيعة الأسلمية بعد وفاة زوجها بنصف شهر فخطبها رجلان أحدهما شاب والآخر كهل فحطت إلى الشاب فقال الكهل لم تحل وكان أهلها غيبا ورجا إذا جاء أهلها أن يؤثروه فجاءت رسول الله صلى الله عليه وسلم فقال قد حللت فانكحي من شئت