মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ১০
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: মৃত স্বামীর জন্য স্ত্রীর শোক পালন এবং তার বর্জনীয় বিষয়সমূহ
১০। যায়নাব বিনত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী উম্মু হাবীবা (রা)-এর এক ঘনিষ্ঠজন (পিতা) মারা গেলে হলুদ আনিয়ে তার দু' হাত মুছে নেন এবং বলেন, আমি এটা এ জন্য করেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছি, (বর্ণনাকারী) হাজ্জাজ (র) বলেন, কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলমান নারী, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, তার জন্য তিনদিনের বেশি শোক পালন করা বৈধ নয়। (অন্য শব্দে: তিন রাত।) তবে স্বামীর জন্য হলে সেটা ব্যতিক্রম। এ ক্ষেত্রে চার মাস দশদিন শোক পালন করবে। হাদীসটি যায়নাব (রা) উম্মু সালামা (রা) থেকে বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী যায়নাব (রা) থেকে অথবা নবী (ﷺ)-এর জনৈক সহধর্মিণী থেকে অপর হাদীস বর্ণিত রয়েছে।
(যা উক্ত অনুচ্ছেদের শুরুতে বর্ণনা করা হয়েছে)।
(যা উক্ত অনুচ্ছেদের শুরুতে বর্ণনা করা হয়েছে)।
كتاب العدد
باب ما جاء في أحداد معتدة الوفاة وما تجتنبه
عن حميد بن نافع عن زينب بنت أم سلمة قالت توفي حميم لأم حبيبة (زوج النبي صلى الله عليه وسلم) فدعت بصفرة فمسحت بذراعيها وقالت إنما أصنع هذا لشيء، سمعت رسول الله صلى الله عليه وسلم وقال حجاج لأن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لامرأة مسلمة تؤمن بالله واليوم الآخر أن تحد فوق ثلاث (وفي لفظ ثلاث ليال) إلا على زوجها أربعة أشهر وعشرا، وحدثته زينب عن أمها وعن زينب زوج النبي صلى الله عليه وسلم أو عن امرأة من بعض أزواج النبي صلى الله عليه وسلم