মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং: ১২
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: তালাকপ্রাপ্তা নারী গর্ভবতী না হলে তার ইদ্দাত তিন হায়য। আর অতিবৃদ্ধ ও অল্পবয়স্ক মহিলার ইদ্দাত তিনমাস। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, “তালাকপ্রাপ্তা নারীগণ তিন ঋতু কাল প্রতীক্ষায় থাকবে।” এবং তিনি আরো বলেছেন, তোমাদের যে সকল নারীর আর ঋতুমতী হওয়ার আশা নেই তাদের ইদ্দাত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দাতকাল হবে তিন মাস এবং যারা এখনো ঋতুবতী হয়নি তাদেরও।
১২। 'ইকরিমা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বারীরা (রা)-এর স্বামী গোলাম ছিল। তাকে 'মুগীস' বলে ডাকা হত। আমি তাকে দেখতাম, সে মদীনার অলি-গলিতে বারীরার পিছু অবলম্বন করে চলত আর তার বিরহে দু'চোখ হতে অশ্রু বিসর্জন দিত। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) তার ব্যাপারে চারটি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে, ওয়ালা (আযাদকৃত দাসের সম্পত্তি) আযাদকারীর প্রাপ্য এবং তিনি তাকে ইখতিয়ার দিয়েছেন এবং স্বাধীন মহিলার ন্যায় ইদ্দাত পালনের জন্য তাকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, একদা তার নিকট কিছু সাদাকা আসলে তিনি তা হতে কিছু অংশ 'আয়েশা (রা)-এর নিকট পাঠান। তিনি নবী (ﷺ)-কে এটা জানালে তিনি বললেন, এটা তার জন্য সাদাকা আর আমাদের জন্য হাদিয়া।
(দারাকুতনী, তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সূত্র বিশুদ্ধ।)
كتاب العدد
باب عدة المطلقة غير الحامل ثلاثة قروء وعدة اليائسة والصغيرة ثلاثة أشهرلقول الله عز وجل (والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء) وقوله تعالى (واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن)
عن عكرمة عن ابن عباس أن زوج بريرة كان عبدا أسود يدعى مغيثا وكنت أراه يتبعها في سكك المدينة يعصر عينيه عليها قال فقضى فيها النبي صلى الله عليه وسلم أربع قضيات، قضى أن الولاء لمن أعتق وخيرها، وأمرها أن تعتد عدة الحرة قال وتصدق عليها بصدقة فأهدت منها إلى عائشة فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال هو عليها صدقة ولنا هدية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা