মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খোরপোষ অধ্যায়

হাদীস নং: ৩০
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : স্বামীর ঘর হতে ন্যায়সঙ্গত খরচ করার পুরস্কার এবং অন্যায়ভাবে খরচ করার প্রতি কঠোরবাণী।
৩০। আবূ মু'আবিয়া (র) ও ইবন নুমায়র (র) থেকে বর্ণিত। তারা বলেন, আমাদেরকে আ'মাশ (র) শাকীক (র) থেকে, তিনি মাসরূক (র) থেকে, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বর্ণনাকারী মাসরূক (র) বলেন, যদি মহিলা খরচ করে। বর্ণনাকারী ইবন নুমায়র (র) বলেন, যদি মহিলা তার স্বামীর ঘর হতে খরচ করে। বর্ণনাকারী আবূ মু'আবিয়া (র) বলেন, যদি মহিলা তার স্বামীর ঘর (সম্পদ) হতে ন্যায়সঙ্গত খরচ করে, তবে এর পুরস্কার সে পাবে এবং তার স্বামীও অনুরূপ পুরস্কার পাবে, যেহেতু সে সম্পদ উপার্জন করেছে। স্ত্রী পুরস্কার পাবে খরচ করার কারণে। আর খাজাঞ্চিও অনুরূপ পুরস্কার পাবে। বর্ণনাকারী আবূ মু'আবিয়া (র) বলেন, তবে এদের কারো পুরস্কার অন্যের কারণে কিছুই হ্রাস পাবে না।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও অন্যান্য)
كتاب النفقات
باب ثواب من أنفقت من بنت زوجها غير مفسدة ووعيد من أفسدت
حدثنا أبو معاوية وابن نمير قالا ثنا الأعمش عن شقيق عن مسروق عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أنفقت وقال ابن نمير إذا أطعمت المرأة من بيت زوجها وقال أبو معاوية إذا أنفقت المرأة من بيت زوجها غير مفسدة كان لها أجرها وله مثل ذلك بما كسب ولها بما أنفقت وللخازن مثل ذلك قال أبو معاوية من غير أن ينقص من أجورهم شيء
tahqiqতাহকীক:তাহকীক চলমান