মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খোরপোষ অধ্যায়
হাদীস নং: ৪৫
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : মায়ের পর সন্তান প্রতিপালনের অধিক হকদার কে?
৪৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা হতে বের হন তখন 'আলী (রা) হামযা (রা)-এর কন্যাকে সংগে নিয়ে গেল। এরপর তার ব্যাপারে 'আলী (রা), জা'ফর (রা) ও যায়দ ইবন হারিসা (রা) নবী (ﷺ)-এর নিকট মুকাদ্দমা পেশ করেন। আলী (রা) বললেন, সে আমার চাচার কন্যা, আর আমি তাকে মক্কা হতে নিয়ে এসেছি। (সুতরাং আমিই তার বেশি হকদার।) জা'ফর (রা) বললেন, সে আমার চাচার কন্যা এবং তার খালা আমার স্ত্রী। যায়দ ইবন হারিসা (রা) বললেন, সে আমার ভাইয়ের কন্যা। (বর্ণনাকারী বলেন,) যায়দ (রা) হামযা (রা)-এর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ (ﷺ) যায়দ (রা)-কে বললেন, তুমি আমার দাস এবং তার দাস। আর তিনি আলীকে বললেন, তুমি আমার ভাই এবং আমার সঙ্গী। আর জা'ফর (রা)-কে বললেন, তুমি তো দৈহিক গঠন ও চারিত্রিক দিক দিয়ে আমার মতই। সে (হামযা (রা)-এর কন্যা) তার খালার নিকট থাকবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী হাজ্জাজ ইবন আরতাত মুদাল্লিস।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী হাজ্জাজ ইবন আরতাত মুদাল্লিস।)
كتاب النفقات
باب من أحق بحضانة الطفل بعد الأم
عن ابن عباس قال لما خرج رسول الله صلى الله عليه وسلم من مكة خرج علي بابنة حمزة فاختصم فيها علي وجعفر وزيد إلى النبي صلى الله عليه وسلم، فقال علي ابنة عمي وأنا أخرجتها، وقال جعفر ابنة عمي وخالتها عندي، وقال زيد ابنة أخي، وكان زيد مؤاخيا لحمزة، آخى بينهما رسول الله صلى الله عليه وسلم، فقال رسول الله صلى الله عليه وسلم لزيد أنت مولاي ومولاها وقال لعلي أنت أخي وصاحبي، وقال لجعفر أشبهت خلقي وخلقي هي إلى خالتها.