মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং:
খাদ্য অধ্যায়
অধ্যায় : খাদ্য

পরিচ্ছেদ : প্রত্যেক বস্তু মূলত বৈধ। যাবত না তার ওপর কোন নিষেধাজ্ঞা আরোপিত হয়।
১। 'আমির ইবন সা'দ ইবন আবি ওয়াক্কাস (র) তার পিতা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সে, যে কোন বিষয়ে প্রশ্ন করে (যা হারাম ছিল না) এবং এ নিয়ে অনুসন্ধান চালায়, আর তার এই প্রশ্নের ফলে এ বিষয়ে হারামের বিধান অবতীর্ণ হয়।
(দ্বিতীয় সূত্রে) তিনি তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নিশ্চয়ই মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সে, যে এমন কোন বিষয় প্রশ্ন করে যা মুসলমানদের জন্য হারাম ছিল না। আর তার প্রশ্ন করার কারণে সে বিষয়টি মুসলমানদের ওপর হারাম করে দেয়া হয়।
(হাদীসটি 'ইলম অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأطعمة
كتاب الأطعمة

باب في أن الأصل في الأعيان والأشياء الإباحة إلى أن يرد مشع أو إلزام
عن عامر بن سعد بن أبي وقاص عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر المسلمين في المسلمين جرما، رجلا سأل عن شيء ونقر عنه حتى أنزل في ذلك الشيء تحريم من أجل مسألته.
(وعنه من طريق ثان عن أبيه) يبلغ به النبي صلى الله عليه وسلم أعظم المسلمين في المسلمين جرما من سأل عن أمر لم يحرم فجرم على الناس من أجل مسألته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১ | মুসলিম বাংলা