মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং:
খাদ্য অধ্যায়
অধ্যায় : খাদ্য

পরিচ্ছেদ : প্রত্যেক বস্তু মূলত বৈধ। যাবত না তার ওপর কোন নিষেধাজ্ঞা আরোপিত হয়।
৩। 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়
{وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا } [آل عمران: 97]
(আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা মানবিক অবশ্য কর্তব্য যার সেখানে যাওয়ার সামর্থ আছে।)
লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! এটা কি প্রতি বছর করতে হবে? তখন নবী (ﷺ) চুপ রইলেন। তারা আবার বলল, এটা কি প্রতি বছর করতে হবে? তখনও তিনি চুপ রইলেন। তারপর আবারও বলল, এটা কি প্রতি বছর করতে হবে? তিনি বললেন, না। যদি আমি 'হ্যা' বলি, তবে তা আবশ্যক হয়ে যাবে। তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ إِلَى آخِرِ الْآيَةِ .
(মু'মিনগণ! তোমরা ঐসব বিষয়ে প্রশ্ন করো না, যা তোমাদের নিকট প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দিবে।) শেষ পর্যন্ত।
হাদীসটি 'হজ্জ অধ্যায়ে' বর্ণিত হয়েছে।
كتاب الأطعمة
كتاب الأطعمة

باب في أن الأصل في الأعيان والأشياء الإباحة إلى أن يرد مشع أو إلزام
وعن علي رضي الله عنه قال لما نزلت هذه الآية (ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا) قالوا يا رسول الله أفي كل عام؟ فسكت، فقالوا أفي كل عام؟ فسكت، فقالوا أفي كل عام؟ فقال لا، ولو قلت نعم لو جبت، فأنزل الله تعالى {يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم إلى آخر الآية}
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩ | মুসলিম বাংলা