মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৪। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি দব আনা হলে তিনি বললেন, এটার পৃষ্ঠদেশ উল্টাও। তখন পিঠের দিকটি উল্টানো হয়। এরপর বললেন, তার পেটের দিকটি উল্টাও। তখন তার পেটের দিকটি উল্টানো হয়। এরপর বললেন, বনু ইসরাঈলের যেসব সম্প্রদায় আল্লাহর অসন্তুষ্টি পাত্র হয়েছে তাদের মধ্যে একদল বিপথগামী হয়ে যায় (এজন্য তাদেরকে বিকৃত করা হয়।) এটা যদি তাদেরই শ্রেণীভূক্ত হয়ে থাকে তবে তো খাওয়া যাবে না। এটা যদি তাদেরই শ্রেণীভূক্ত হয়ে থাকে তবে তো খাওয়া যাবে না। এটা যদি তাদেরই শ্রেণীভূক্ত হয়ে থাকে তবে তো খাওয়া যাবে না।
(দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত।) তিনি বলেন, রাসূল বলেছেন, বনু ইসরাঈলের দুই সম্প্রদায় বিপথগামী হয়। এ জন্য আমি আশংকা করি যে, তারাই হয়ত দবে পরিণত হয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
وعنه أيضا قال أتى رسول الله صلى الله عليه وسلم بضب أقلبوه لظهره، فقلب لظهره، ثم قال أقلبوه لبطنه، فقلب لبطنه، فقال تاه سبط ممن غضب الله عليهم من بني إسرائيل فإن يك فهو هذا فإن يك فهو هذا فإن يك فهو هذا (وعنه من طريق ثان) قال قال رسول الله صلى الله عليه وسلم ضل سبطان من بني إسرائيل فأرهب أن تكون الضباب
tahqiqতাহকীক:তাহকীক চলমান