মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৭৫
খাদ্য অধ্যায়
খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী

পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৭৫। আবু উসায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যায়তুন তেল খাও এবং তা গায়ে ব্যবহার কর। কেননা, এটা বরকতময় গাছ হতে উৎপন্ন।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به

باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن أبي أسيد قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة
tahqiqতাহকীক:তাহকীক চলমান