মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৯৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ : খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং শুরুতে ও শেষে দু'আ পড়া। উপস্থিত লোকদের মধ্যে শ্রেষ্ঠজন দ্বারা খাবার শুরু করা।
৯৮। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) তার ছয়জন সাহাবীকে নিয়ে খানা খাচ্ছিলেন। পরে এক বেদুঈন এসে দুই লুকমায় সমস্ত খাবার খেয়ে ফেলে। তখন নবী (ﷺ) বললেন, শুন। সে যদি আল্লাহর নাম উচ্চারণ করত তবে অবশ্যই এটা তোমাদের সকলের জন্য যথেষ্ট হত। সুতরাং তোমাদের কেউ খাবার পেশ করলে খেতে বসলে সে যেন আল্লাহর নাম উচ্চারণ করে। যদি সে শুরুভাগে আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে যায় তখন সে যেন (স্মরণ হওয়া মাত্র
(بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَةُ)
বলে।
(আবু দাউদ, তিরমিযী। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأطعمة
باب ما جاء في التسمية على الأكل والدعاء في أوله وآخره وأن أشرف القوم هو الذي يبدأ بالأكل
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يأكل طعاما في ستة نفر من أصحابه فجاء أعرابي فأكله بلقمتين فقال النبي صلى الله عليه وسلم أما أنه لو كان ذكر اسم الله لكفاكم، فإذا أكل أحدكم طعاما فليذكر اسم الله، فإن نسى أن يذكر اسم الله في أوله فليقل بسم الله أوله وآخره

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছটিতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন। কিন্তু অনেকের তা বলতে মনে থাকে না। খাওয়া শুরু করার পর হয়তো নিজেরই মনে পড়ে অথবা অন্য কেউ স্মরণ করিয়ে দেয়। এমনও হতে পারে যে, এক ব্যক্তির জানাই নেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। খাওয়া শুরু করার পর কেউ তাকে এটা শিখিয়ে দিল। তা যেভাবেই হোক না কেন, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, তা ভুলে হোক বা ইচ্ছাকৃত, সে ক্ষেত্রে কী করণীয়? এ হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে) বলবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।

খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান