মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১২৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: খাওয়ার পর কী বলবে?
১২৮। আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)খাবার শেষ করে বললেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ
(আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে খাবার খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলমানদের দলভুক্ত করেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأطعمة
باب ما يقول بعد الفراغ من الأكل
عن أبي سعيد الخدري أن النبي صلى الله عليه وسلم كان إذا فرغ من طعامه قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৮ | মুসলিম বাংলা