মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১৩৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ : যাকে খাওয়ার দাওয়াত দেওয়া হয়, সে খানা হতে অবসর হয়ে গৃহকর্তার জন্য দু'আ করবে।
১৩৪। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (ﷺ)কারো ঘরে ইফতার করতেন তখন বলতেন
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَتَنَزَلَتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
(সায়িমগণ তোমাদের নিকট ইফতার করুক, সৎ লোকেরা তোমাদের খাবার গ্রহন করুক, তোমাদের ওপর ফেরেশতা অবতীর্ণ হোক। (অন্য শব্দে) ফেরেশতাগণ তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুক।)
(আবূ দাউদ, বায়হাকী। হাফিয 'ইরাকী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الأطعمة
باب من دعى إلى طعام فدعا لأصحابه بعد الفراغ منه
عن أنس بن مالك (6) قال كان النبى صلى الله عليه وسلم إذا أفطر عند أهل بيت (7) قال أفطر عندكم الصائمون (8) وأكل طعامكم الأبرار (9) وتنزلت عليكم الملائكة (10) (وفى لفظ) وصلت عليكم الملائكة
tahqiqতাহকীক:তাহকীক চলমান