সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
জান্নাত, জান্নাতের নিআমতসমূহ ও জান্নাতীদের বিবরণ
৩০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোন চক্ষু কখনো দেখেনি, কোন কান কখনো শুনেনি এবং কোন হৃদয়–মন যা কখনো কল্পনাও করেনি।
أبواب الكتاب
باب الجنة وصفة نعيمها وأهلها
30 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ»

হাদীসের ব্যাখ্যা:

এটা হাদীসে কুদসী। যেসব হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেন যে, আল্লাহ বলেছেন, অথচ তা কুরআন শরীফের অন্তর্গত নয় সেসব হাদীসকে হাদীসে কুদসী বলা হয়। আলোচ্য হাদীস এ ধরনের, এতে আল্লাহর নেক বান্দাহদের জন্য সুসংবাদ রয়েছে যে, আখিরাতের যিন্দেগীতে তারা এমন উচ্চমানের জিনিস লাভ করবে যা দুনিয়াতে কোন লোক কখনও পায়নি, কোন চোখ তা দেখেনি, কোন কান তার বিবরণ শুনেনি এবং কোন মানুষের হৃদয় তার কল্পনাও করতে পারেনি। অধিকন্তু এতে বান্দাহদের জন্য আল্লাহর ভালবাসা এবং রহম করম পরিপূর্ণ শব্দাবলী «أَعْدَدْتُ لِعِبَادِي» (আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন জিনিস তৈরী করে রেখেছি) রয়েছে। বান্দাহগণ কুরবান হোন দয়ালু প্রভুর এ রহম করমের জন্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)