সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
বিড়াল ও এরূপ জন্তু যা মানুষকে কষ্ট দেয় না, তাদের শাস্তি দেওয়া হারাম
৮৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একটি স্ত্রীলোক একটি বিড়ালকে কষ্ট দেওয়ার দরুণ জাহান্নামে প্রবেশ করে। সে এটিকে শক্ত করে বেঁধে রাখে এবং বন্দী দশায় সে এটিকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধনমুক্ত করে ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা–মাকড় খেয়ে বাঁচতে পারে। অবশেষে বিড়ালটি ক্ষুৎপিপাসায় (কাতর হয়ে) মারা যায়।
أبواب الكتاب
باب تَحْرِيمِ تَعْذِيبِ الْهِرَّةِ وَنَحْوِهَا مِنَ الْحَيَوَانِ الَّذِي لاَ يُؤْذِي
88 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ مِنْ جَرَّاءِ هِرَّةٍ لَهَا أَوْ هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا هِيَ أَرْسَلَتْهَا تَتَقَهَّمُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ هَزْلًا»

হাদীসের ব্যাখ্যা:

যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো জীব-জন্তর প্রতি কঠোর ও নির্মম ব্যবহার করতে পারে না। যাদের আল্লাহর ভয় নেই, তারাই আল্লাহর সৃষ্টজীবের প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে। তাই দুনিয়ার যিন্দেগীতে যারা আল্লাহকে ভয় করে না এবং তাঁর সৃষ্টজীবের প্রতি নির্মম আচরণ করে কিংবা তাদেরকে মেরে ফেলে, তারা কিয়ামতের দিন দয়ালু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)