সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
সন্দেহ–সংশয়, কুমন্ত্রণা
৯৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মনে নানা প্রশ্নের উদয় হয়। এক পর্যায়ে তোমাদের কারো কারো মনে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টি জগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কে আল্লাহকে সৃষ্টি করেছে?
أبواب الكتاب
بَابُ الْوَسْوَسَةِ
93 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُونَ تَسْتَفْتُونَ حَتَّى يَقُولَ أَحَدُكُمْ: هَذَا اللَّهُ، خَلَقَ الْخَلْقَ، فَمَنْ خَلَقَ اللَّهَ؟»

হাদীসের ব্যাখ্যা:

শয়তান মানুষের মনে ওয়াসওয়াসার সৃষ্টি করে। কুরআন শরীফে সূরা নাস-এ বলা হয়েছে, জীন শয়তান এবং মানুষ শয়তান মানুষের মনে ওয়াসওয়াসার সৃষ্টি করে। আল্লাহ্ তামাম দুনিয়া, জাহান এবং তার যাবতীয় জিনিসের স্রষ্টা।

ইমাম নাসাঈ, ইমাম আহমদ ও ইবনে হিব্বান রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রা)-এর হাওয়ালা দিয়ে বর্ণনা করেন। আমি (আবু যর) নবী করীম (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেনঃ আবু যর। তুমি কি, নামায পড়েছ? আমি বললাম না। তিনি বললেন: উঠ এবং নামায পড়। তাঁর নির্দেশ মত আমি নামায পড়লাম এবং পরে এসে বসলাম। নবী করীম (ﷺ) বললেনঃ

یا أبا ذر تعوذ بالله من شر شياطين الانس والجن -

-হে আবু যর। মানুষ শয়তান ও জীন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। আমি জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল। মানুষের মধ্যে কি শয়তান হয়? তিনি বললেনঃ হাঁ।

[বিঃদ্রঃ হাদীসে যে ধরনের পরিস্থিতি উল্লেখ করা হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে এবং নিজের মন থেকে ওয়াসওয়াসা দূর করার চেষ্টা করতে হবে।]
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান