মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৮৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ
পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।
পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।
৮৮। 'আমির ইবন সা'দ (র) সূত্রে তার পিতা সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খালি পেটে মদীনার উভয় প্রান্তের মধ্যে উৎপন্ন 'আজওয়া' খেজুর হতে সাতটি খায়, তবে সেদিনের সন্ধ্যা পর্যন্ত কোন বস্তু তাকে ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী ফুলায়হ (র) বলেন, আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন যে, আর যদি সে সন্ধ্যাবেলা খায়, তবে সকাল পর্যন্ত কোন বস্তু তাকে ক্ষতি করতে পারবে না। সে সময় উমর (রা) বললেন, হে আমির, লক্ষ কর, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর বরাতে কী বর্ণনা করেছ? তখন আমির (র) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি সা'দ (রা)-এর প্রতি মিথ্যা আরোপ করি নি এবং সা'দ (রা)ও রাসূলুল্লাহ (ﷺ)- এর ওপর মিথ্যা আরো করেন নি।
(মুসলিম ও অন্যান্য। তবে মুসলিমের বর্ণনায় ফুলায়হ (র)-এর বক্তব্য বর্ণিত হয়নি।)
(মুসলিম ও অন্যান্য। তবে মুসলিমের বর্ণনায় ফুলায়হ (র)-এর বক্তব্য বর্ণিত হয়নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء
باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها
باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها
عن عامر بن سعد عن أبيه (6) يعنى سعد بن أبى وقاص قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل سبع تمرات عجوة مما بين لابىّ (1) المدينة على الريق (2) لم يضره يومه ذلك شئ حتى يمسى، قال فليح وأظنه قال وإن أكلها حين يمسى لم يضره شئ حتى يصبح، فقال عمر انظر يا عامر ما تحدث عن رسول الله صلى الله عليه وسلم فقال أشهد ما كذبت على سعد وما كذب سعد على رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم