সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পার্থিব সম্পদের প্রতি লোভ করা অপছন্দনীয়
৯৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃদ্ধ লোকের হৃদয় দুটি বস্তুর ভালবাসার ব্যাপারে যুবক (তা হলোঃ) ১. দীর্ঘায়ু ও ২. প্রাচুর্যের লোভ।
أبواب الكتاب
باب كَرَاهَةِ الْحِرْصِ عَلَى الدُّنْيَا
98 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّيْخُ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ: طُولِ الْحَيَاةِ، وَكَثْرَةِ الْمَالِ»
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ মানুষকে বুদ্ধিবৃত্তি ও কামনাশক্তি দান করেছেন। মানুষ এ দুটোকে ভাল-মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে। কোন মহান কাজ শুধু বুদ্ধির দ্বারাই সম্পাদন করা সম্ভব নয়; বুদ্ধির সাথে যখন আবেগ-উদ্দীপনা এবং ভালবাসা সংযোজিত হয়, তখন মানুষের সৃষ্টি সুন্দর ও মহান হয়। আবার মানুষের আবেগ, উৎসাহ ও উদ্দীপনা যখন বুদ্ধি বিবর্জিত হয়, তখন তার দ্বারা কোন মহৎ কাজ সম্পাদন করা সম্ভব নয়। আশা-আকাঙ্ক্ষা বা প্রবৃত্তিকে বুদ্ধির অধীন রাখা বুদ্ধিমানের কাজ। মু'মিন ব্যক্তি সর্বদা তার আশা-আকাঙ্ক্ষা ও কামনা-বাসনাকে বুদ্ধির অধীন ও বুদ্ধিকে আসমানী কিতাবের অধীনে রাখেন। তাই মু'মিনের জীবনে বল্গাহীন কামনা-বাসনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মু'মিনের নিকট দুনিয়া-আখিরাতের হাকীকত অনাবৃত থাকার কারণে মুমিন ব্যক্তি সীমাহীন সম্পদ এবং দীর্ঘ জীবন কামনা করতে পারে না।
সম্ভবত মানুষ বৃদ্ধ হলে তার আবেগ-উদ্দীপনা ও বুদ্ধি-বিবেচনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকার কারণে সম্পদ ও দীর্ঘ জীবনের মোহ বেশি করতে থাকে। বৃদ্ধ বয়সে সম্পদ ও জীবনের লোভের যৌবন অবস্থা কেন থাকে তা একমাত্র আল্লাহ তা'আলাই জানেন। আল্লাহ আমাদের বার্ধক্যের এ দুটো ফিতনা থেকে রক্ষা করুন আমীন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)