মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৮৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : অশুভ কোন কিছুতে থেকে থাকলে তা মহিলা, ঘোড়া এবং বাসস্থান রয়েছে।
১৮৭। আবু হাসসান আ'রাজ (র) থেকে বর্ণিত যে, একদা দুই ব্যক্তি (অন্য বর্ণনায় অতিরিক্ত হল, বনূ 'আমির গোত্রের) হযরত আয়েশা (রা)-এর নিকট উপস্থিত হয়ে বলল, আবূ হুরায়রা (রা) এই হাদীস বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন, অকল্যাণ কেবল নারী, ঘোড়া এবং বাসস্থানে রয়েছে।
বর্ণনাকারী বলেন, এ কথা শুনে তার (দেহের) এক খণ্ড আকাশে উড়ে গেল আর অপর খণ্ড মাটিতে পড়ে গেল। (অর্থাৎ তিনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ছিলেন।) তিনি বললেন, যে সত্তা আবুল কাসিম-এর ওপর কুরআন অবতীর্ণ করেছেন, তার শপথ! তিনি এরূপ কথা কখনো বলেন নি। তবে নবী (ﷺ) কেবল এ কথা বলেছেন যে, জাহিলী যুগের লোকেরা ধারণা করত যে, নারী, বাসস্থান এবং ঘোড়ার মধ্যে অকল্যাণ রয়েছে। (বর্ণনাকারী বলেন,) এরপর আয়েশা (রা) পাঠ করলেন-
مَا أَصَابَ مِنْ مَّصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ
পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার পূর্বেই লিপিবদ্ধ থাকে) আয়াতের শেষ পর্যন্ত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إن يك من الشؤم شئ حق ففى المرأة والفرس والدار
عن أبى حسان الأعرج (7) أن رجلين (زاد في رواية من بنى عامر) دخلا على عائشة رضى الله عنها، فقالا إن أبا هريرة يحدث أن نبى الله صلى الله عليه وسلم كان يقول إنما الطيرة في المرأة والدابة والدار، قال فطارت شقِّة منها في السماء وشقِّة (8) في الأرض، فقالت والذى أنزل القرآن على أبى القاسم ما هكذا كان يقول، ولكنى نبى الله صلى الله عليه وسلم عليه وسلم كان يقول كان أهل الجاهلية يقولون الطيرة في المرأة والدار والدابة، ثم قرأت عائشة (ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب) إلى آخر الآية
tahqiqতাহকীক:তাহকীক চলমান