সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
কেউ যেন তার ভাইয়ের ক্রয়–বিক্রয়ের উপর ক্রয়–বিক্রয় না করে, দর–দাম করার উপর দর–দাম না করে যতক্ষণ সে তাকে অনুমতি না দেয় বা ত্যাগ না করে।
১১১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি যেন তার ভাইয়ের বিক্রির উপর বিক্রি না করে এবং তার বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়।
أبواب الكتاب
باب لاَ يَبِيعُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَسُومُ عَلَى سَوْمِ أَخِيهِ، حَتَّى يَأْذَنَ لَهُ أَوْ يَتْرُكَ
111 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِيعُ أَحَدُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَخْطِبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ»

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তবে সে দিক থেকে বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন মানুষের নিজের জন্য সেখানে প্রস্তাব দেওয়া ঠিক নয়। এটা সুস্পষ্ট যে, বিষয়টি প্রথম পক্ষের জন্য কষ্টদায়ক ও মর্মপীড়ার কারণ হবে এবং এ জাতীয় বিষয়াবলী দ্বারা বিরাট কলহ সৃষ্টি হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান