মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চোগলখুরী করা থেকে ভীতি প্রদর্শন
২৭. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথীদের উদ্দেশ্য বলেন, আমার সাহাবীদের কেউ যেন আমার কাছে অন্য কারো দোষ বর্ণনা না করে। কেননা আমি চাই, যখন তোমাদের কাছে আমি আসব, তখন যেন পরিষ্কার হৃদয় মন নিয়ে আসতে পারি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু সম্পদ নিয়ে আসা হলে, তিনি তা বন্টন করে দেন। তারপর আমি যখন, দু'ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিলাম, তখন তাদের একজন তার সাথীকে বললো, আল্লাহর শপথ, বণ্টনের সময় মুহাম্মদের আল্লাহর সন্তুষ্টি ও পরকালের উদ্দেশ্য ছিল না। আমি এ ব্যাপারে তাদের মুখ থেকে সে কথা শুনলাম, তা নিশ্চিত হলাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আমাদের বলেছিলেন, আমার সাহাবীদের কেউ যেন আমার কাছে অন্য কারো দোষ বর্ণনা না করে। আমি অমুক অমুক ব্যক্তির কাছ দিয়ে যাচ্ছিলাম, তারা উভয়ে এমন এমন কথা বলেছে। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা রক্তবর্ণ হয়ে গেল এবং তিনি কষ্ট পেলেন। তিনি বললেন, ছাড়ো এটা, মূসা (আ) কে তাঁর জাতির লোকেরা এর চেয়ে বেশী কষ্ট দিয়েছিল। তারপরও তিনি সবর করেছেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, আনসারদের এক ব্যক্তি কথা বলার সময় রাসূল (ﷺ)-এর বিষয়ে বাজে কথা বলে। আমি রাসূল (ﷺ)-কে এ সংবাদ না জানিয়ে স্থির থাকতে পারলাম না। যদি আমার সম্পদ ও পরিবার এর বিনিময়ে দিতে হতো, তাও দিতে আমি প্রস্তুত ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মূসা (আ) এর চেয়ে বেশী কষ্ট পেয়েও ধৈর্য অবলম্বন করেছেন। এরপর তিনি আমাদের জানালেন যে, একজন নবী যখন আল্লাহর নির্দেশ নিয়ে আসলেন, তখন তাঁর জাতি তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তাকে রক্তাক্ত করলো, তখন তিনি তার রক্ত মুছতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহ্। আমার জাতিকে ক্ষমা কর, তারা জানে না।

كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من النميمة
عن ابن مسعود (2) رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لاصحابه لا يبلغني أحد عن أحد من أصحابي شيئا فإني أحب أن أخرج اليكم وأنا سليم الصدر قال وأتى رسول الله صلى الله عليه وسلم مال فقسمه قال فمررت برجلين واحدهما يقول لصاحبه والله ما أراد محمد بقسمته وجه الله ولا الدار الآخرة فتثبت حتى سمعت ما قالا ثم أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنك قلت لنا لا يبلغني أحد عن أحد أصحابي شيئا واني مررت بفلان وفلان وهما يقولان كذا وكذا قال فاحمر وجه رسول الله صلى الله عليه وسلم وشق عليه ثم قال دعنا منك فقد أوذي موسى أكثر من ذلك ثم صبر (وعنه من طريق ثان) (3) قال تكلم رجل من الانصار كلمة فيها موجدة على النبي صلى الله عليه وسلم فلم تقرني نفسي أن أخبرت بها النبي صلى الله عليه وسلم فلوددت أني افتديت منها بكل أهل ومال فقال قد آذوا موسى عليه الصلاة والسلام أكثر من ذلك فصبر ثم أخبر أن نبيا كذبه قومه وشجوه حين جاءهم بأمر الله فقال وهو يمسح الدم عن وجهه اللهم اغفر لقومي فإنهم لا يعلمون
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ তাঁর সকল সাথীকে ভালবাসতেন, তাদের কল্যাণ কামনা করতেন এবং কৌশলে তাদের দোষ-ত্রুটি সংশোধন করতেন। তিনি তাদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। প্রত্যেক মু'মিন ব্যক্তি সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা উচিত। কোন দুর্বল মুহূর্তে কোন বান্দা কোন দুর্বলতা প্রদর্শন করলে তা মানুষের কাছে বলে বেড়ান নেহায়েত অন্যায়। এতে কোন কল্যাণ নেই, বরং অকল্যাণ রয়েছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে মু'মিন ব্যক্তির কর্তব্য হবে অপর ভাইয়ের দুর্বলতা সুকৌশলে সংশোধন করার চেষ্টা করা।
সামাজিক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে দায়িত্বশীল ব্যক্তির কাছে অধীনস্থ ব্যক্তির দুর্বলতা প্রকাশ করা নাজায়েয নয়। দায়িত্বশীল ব্যক্তির নিকট সংশ্লিষ্ট ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে কোন দুর্বলতা প্রকাশ করা অনুচিত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)