মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৪. 'আলী (রা) থেকে বর্ণিত। একদা অলিদ ইবন 'উকবার স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! অলিদ তাকে প্রহার করে। বর্ণনাকারী নাসের ইব্‌ন আলী বলেন, সে বলেছে, অভিযোগ পেশ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি তাকে গিয়ে বল যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আশ্রয় দিয়েছেন। 'আলী (রা) বলেন, অল্প সময় না যেতেই মহিলা পুনরায় ফিরে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে আমাকে আরো প্রহার করেছে। তখন রাসূল (ﷺ) তাকে এক টুকরো কাপড়ের আচল দিয়ে বলেন, তুমি এটা দেখিয়ে তাকে বলবে: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আশ্রয় দিয়েছেন। অল্প সময় না যেতেই সে পুনরায় ফিরে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! সে আমাকে আরো অধিক প্রহার করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দু'হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ! তুমি অলিদকে শায়েস্তা কর। সে দুবার আমার অবাধ্য হয়েছে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
قال عبد الله بن الامام احمد (4) حدثني نصر بن علي وعبيد الله بن عمر (يعني القواريري) قال ثنا عبد الله بن داود عن نعيم بن حكيم عن أبي مريم عن علي رضي الله عنه ان امرأة الوليد بن عقبة (5) أتيت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان الوليد يضربها وقال نصر بن علي في حديثه تشكوه قال قولي له قد اجارني قال علي فلم تلبث الا يسيرا حتى رجعت فقالت ما زادني الا ضربا فأخذ هدبة من ثوبه فدفعها اليها وقال قولي له إن رسول الله صلى الله عليه وسلم قد أجارني فلم تلبث الا يسيرا حتى رجعت فقالت ما زادني إلا ضربا فرفع يديه وقال اللهم عليك الوليد أثم بي مرتين وهذا لفظ حديث القواريري (6) ومعناهما واحد
tahqiqতাহকীক:তাহকীক চলমান