মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৯. উম্মে সালামা (রা)-এর আযাদকৃত দাস আবদুল্লাহ ইব্‌ন্ন রাফে' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: অচিরেই এমন একটি সময় আসবে, অথবা অদূর ভবিষ্যতে তোমরা এমন একটি সম্প্রদায়কে পাবে যারা সকাল-যাপন করবে আল্লাহর ক্রোধে আর সন্ধ্যা যাপন করবে আল্লাহর অভিশাপে, যাদের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে। আর তা দিয়ে তারা লোকদেরকে মারবে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن عبد الله بن رافع (7) مولى أم سلمة قال سمعت ابا هريرة يقول سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول ان طال بك مدة أوشكت أن ترى قوما يغدون في سخط الله عز وجل ويروحون في لعنته في أيديهم مثل أذناب البقر
tahqiqতাহকীক:তাহকীক চলমান