মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: উট ও মোরগের উপর অভিসম্পাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৯৪. যায়েদ ইব্‌ন খালিদ আল জুহানী (রা) থেকে বর্ণিত। একদা রাসূল (ﷺ)-এর পাশে একটি মোরগ ডাক দিলে এক ব্যক্তি তাকে অভিশাপ দেয়। তখন নবী করিম (ﷺ) বলেন, তাকে অভিশাপ দিওনা। কারণ, সে মানুষকে নামাযের দিকে আহ্বান করে।
كتاب المدح والذم
باب ما جاء في لعن الابل والديكة
عن زيد بن خالد الجهني (2) لعن رجل ديكا صاح عند النبي صلى الله عليه وسلمفقال النبي صلى الله عليه وسلم لا تلعنه فإنه يدعو إلى الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান