মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
৯৯. ইয়াদ ইব্‌ন হিমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার সম্প্রদায়ের এক ব্যক্তি আমাকে গালি দেয়। সে আমার থেকে কম মর্যাদাবান। আমি যদি তাকে পুন: গালি দিয়ে তার উপর প্রাধান্য বিস্তার করি, সেটা কি আমার জন্য দোষের কাজ হবে। রাসূল (ﷺ) বললেন, গালি গালাজকারী উভয়েই শয়তান। এরা বাজে কথা বলে এবং মিথ্যাচার করে। অন্য শব্দে এসেছে: তারা মিথ্যাচার করে এবং বাজে কথা বলে।
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
عن عياض بن حمار (4) رضي الله عنه قال قلت يا رسول الله رجل من قومي يشتمني وهو دوني على بأمور أن انتصر منه؟ قال المستبان شيطانان (5) يتهاذيان ويتكاذبان (وفي لفظ) يتكاذبان ويتهاتران
tahqiqতাহকীক:তাহকীক চলমান