মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১০৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কাল, বাতাস ও মোরগকে গালি দেওয়া নিষেধ
১০৫. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন কালকে গালি না দেয়, কেননা, আল্লাহ নিজেই কাল নিয়ন্ত্রণকারী। আর তোমাদের কেউ যেন 'ইনাব'কে (আঙ্গুরকে) 'কারম' না বলে কেননা, কেবলমাত্র মুসলমানই 'কারম' বা সম্মান গুণে গুণান্বিত হতে পারে।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আদম সন্তান একথা বলে আমাকে কষ্ট দেয়, সে বলে- হে ব্যর্থ 'কাল'। জেনে রাখ, 'কাল' হলাম আমি নিজেই। রাত দিনের পরিবর্তন আমি করে থাকি। আমি ইচ্ছে করলে উভয়কে সঙ্কুচিত করতে পারি।

كتاب المدح والذم
باب ما جاء في النهي عن سب الدهر والريح والديكة
عن ابي هريرة (5) عن النبي صلى الله عليه وسلم قال لا يسب أحدكم الدهر فإن الله هو الدهر (6) ولا يقولن احدكم للعنب الكرم فإن الكرم هو الرجل المسلم (7) (وعنه من طريق ثان) (8) قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يؤذيني ابن آدم (9) يقول يا خيبة الدهر فإني أنا الدهر أقلب ليله ونهاره فإن شئت قبضتهما