মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১১৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: নিতম্বে হাত দিয়ে মারা পশু ও খাদিমের গালে চড় মারা এবং তীব্রভাবে আঘাত করা নিষেধ
১১৪. জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাজিরদের এক ব্যক্তি আনসারদের এক ব্যক্তির নিতম্বে হাত দিয়ে আঘাত করে, তখন আনসারী বললো, হে আনসারগণ, তোমরা আমাকে সাহায্য কর। আর মুহাজির ব্যক্তি বললো, হে মুহাজিরগণ! তোমরা আমার সাহায্যে এগিয়ে আস। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা জাহেলী যুগের মত কাজ কেন করছ? (তোমরা এ ধরনের কাজ পরিহার কর;) কেননা, এ কাজ নিন্দনীয়।
كتاب المدح والذم
فصل منه في النهي عن الكسع ولطم خدود الدواب والخدم وحد الضرب
عن جابر بن عبد الله (1) قال كسع (2) رجل من المهاجرين رجلا من الانصار فقال الانصاري يا للانصار (3) وقال المهاجري يا للمهاجرين فقال رسول الله صلى الله عليه وسلم ألا ما بال دعوى الجاهلية (4) دعوا الكسعة فإنها منتنة