মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরায়শ নেতাদের মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাদের মৃত্যুস্থল জানিয়ে দেয়া, তাদের মরদেহ কূপে ফেলে দেয়া এবং ধমক ও তিরস্কারের সাথে তাদের সাথে কথা বলা
২৩৪. ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বদর দিবসে রাসূলুল্লাহ (ﷺ) কূপের তীরে দাঁড়ালেন এবং বললেন ওহে অমুক, ওহে অমুক তোমাদের প্রভু তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছ? তিনি বললেন আল্লাহর কসম ওরা এখন আমার কথা শুনতে পাচ্ছে। বর্ণনাকারী
ইয়াহয়া বলেন যে, এ প্রসঙ্গে হযরত আয়েশা (রা) বলেছেন যে, মহান আল্লাহ্ আবু আবদুর রহমানকে ক্ষমা করুন, তিনি কিছুটা ত্রুটি করেছেন। মূলতঃ রাসূলুল্লাহ (ﷺ) তখন বলেছিলেন যে, আল্লাহর কসম ওরা এখন জানতে পারছে যে, আমি তাদেরকে যা বলতাম তা-ই সঠিক। কারণ মহান আল্লাহ্ বলেছেন-
إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ
আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং যারা কবরে রয়েছে তাদেরকেও নয়। (সূরা-নামল: ৮০, সূরা ফাতির: ২২)।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصارع صناديد قريش قبل موتهم ورمى جثثهم في بئر ثم ندائه اياهم بالتقريع والتوبيخ
عن ابن عمر (1) قال وقف رسول الله - صلى الله عليه وسلم - علي القليب يوم بدر فقال يا فلان يا فلان هل وجدتم ما وعدكم بكم حقا؟ أما والله إنهم الآن ليسمعون كلامي، قال يحي فقالت عائشة غفر الله لابي عبد الرحمن انه وهل إنما، قال رسول الله - صلى الله عليه وسلم - والله إنهم ليعلمون الآن ان الذي كنت أقول لهم حقا، وان الله تعالي يقول (انك لاتسمع الموتي: وما أنت بمسمع من في القبور)
tahqiqতাহকীক:তাহকীক চলমান