মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৩৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খায়বারের লব্ধ সম্পদ বণ্টন এবং তা ছিল মূলত হুদায়বিয়া অভিযানে অংশগ্রহণকারীদের জন্যে
৩৩৯. আম্মার ইব্ন ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, আবূ হুরায়রা (রা) বলেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যত গনীমত প্রাপ্ত যুদ্ধে গিয়েছি, সকল ক্ষেত্রে আমি গনীমতের অংশ পেয়েছি, একমাত্র খায়বার অভিযান ব্যতীত। কারণ খায়বারের গনীমত বণ্টিত হয়েছে হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে। আবূ হুরায়রা (রা) ও আবূ মূসা (রা) হুদায়বিয়া ও খায়বার অভিযানের মধ্যবর্তী সময়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب تقسيم غنيمة خيبر وأنها كانت لأهل الحديبية خاصة
عن عمار بن أبي عمار (6) قال قال أبو هريرة ما شهدت مع رسول الله صلى الله عليه وسلم مغنماً قط الا قسم لى الا خيبر فانها كانت لأهل الحديبية خاصة: وكان أبو هريرة وابو موسى جا آبين الحديبية وخيبر