মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৫১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইবন আব্বাসের খালা মায়মুনা বিনতি হারিস (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিবাহ
৩৫১. রাসূলুল্লাহ (ﷺ) এর ভৃত্য আবু রাফি' (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন একসময় আমি এক অভিযানে অংশগ্রহণের তালিকাভুক্ত ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যাও এবং মায়মুনাকে আমার নিকট নিয়ে আস। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি তো অভিযানে যাবার তালিকায় আছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন আমি যা ভালবাসি তুমি কি তা ভালবাস না? তা তো অবশ্যই ভালবাসি। তিনি বললেন, তাহলে যাও মায়মুনাকে নিয়ে আস। আমি গেলাম এবং মায়মূনাকে নিয়ে এলাম।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب زواجه صلى الله عليه وآله وسلم بميمونة بنت الحرث خالة ابن عباس رضى الله عنهم
عن أبى رافع (3) (مولى رسول الله صلى الله عليه وسلم) أنه قال كنت في بعث مرة فقال رسول الله صلى الله عليه وسلم اذهب فأتنى بمبمونة (4) فقلت يا نبى الله في البعث، فقال رسول الله صلى الله عليه وسلم ألست تحب ما أحب؟ قال بلى يا رسول الله، قال اذهب فأتنى بها فذهبت فجئت بها