হাদীসে কুদসী

কিতাবের হাদীস সমূহ

হাদীস নং: ৩৮
কিতাবের হাদীস সমূহ
৩৮। আবু দারদা ও আবু যর (রাযিঃ) এর বরাতে রাসূল (ﷺ) সূত্রে আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাক’আত (নফল) আদায় করে নাও, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব।
أحاديث الكتاب
38- عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، ذَرٍّ رضي الله عنهما عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " عَنِ اللَّهِ، عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ أَكْفِكَ آخِرَهُ "

হাদীসের ব্যাখ্যা:

মহান আল্লাহর যে বান্দা তাঁর অঙ্গীকারের প্রতি পূর্ণ আস্থা রেখে ইশরাক অথবা চাশতের সময় একান্ত নিষ্ঠার সাথে চার রাক'আত সালাত আদায় করবে, আল্লাহ্ চাহেত সে লক্ষ্য করলে দেখবে কিভাবে রাজাধিরাজ আল্লাহ্ তা'আলা তার সারাদিনের যাবতীয় সমস্যার সমাধান করে দেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)