মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পাগড়ী, সেলোয়ার এবং ইয়ামানী পোশাক
২৪। কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সর্বাধিক প্রিয় (অন্য বর্ণনায় পছন্দনীয়) পোশাক কি ছিল? তিনি বললেন, কাতান কাপড়ের পোশাক।
(বুখারী, মুসলিম ও ইমামত্রয়)
(বুখারী, মুসলিম ও ইমামত্রয়)
كتاب اللباس والزنية
ما جاء في العمامة والسراويل وحلل الحبرة
24- عن قتادة قال قلت لأنس أي اللباس كان أعجب وفيه رواية أحب إلى رسول الله صلى الله عليه وسلم قال الحبرة
হাদীসের ব্যাখ্যা:
'হিবারা' ইয়ামানের তৈরী এক প্রকার বিশেষ চাদর ছিল- যার মধ্যে লাল অথবা সবুজ ডোরা হত। এটাকে মধ্যম মানের ভালো চাদরসমূহের মধ্যে গণ্য করা হত। হযরত আনাস রাযি.-এর কথার মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) চাদরসমূহের মধ্যে হিবারা জাতীয় চাদর ব্যবহার করা অধিক পছন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)