মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৪৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: পুরুষের জন্য যেসব সুগন্ধি মাকরূহ।
২৪৮। ইয়া'লা ইবন মুররা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) সালাত আদায়কালে আমাদের মুখমণ্ডল মুছে দিতেন। (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে, 'তাকবীর' বলার পূর্বে।) এবং তিনি আমাদের জন্য বরকতের দু'আ দিতেন। বর্ণনাকারী বলেন, একদা তিনি এসে আমার ডান পাশের এবং বাম পাশের লোকদের মুখমণ্ডল মুছে দিলেন আর আমাকে ছেড়ে গেলেন। এটা এ জন্য করলেন যে, আমি আমার এক বোনের নিকট গিয়েছিলাম। তখন আমি মুখমণ্ডলে সামান্য খালুক (সুগন্ধি বিশেষ) লাগিয়েছিলাম। আমাকে বলা হল, রাসূলুল্লাহ (ﷺ) তোমার মুখমন্ডলে এটা দেখে তোমাকে ছেড়ে গিয়েছিল। তারপর আমি এক কূপের নিকট গিয়ে সেখানে নামলাম এবং (মুখমণ্ডল) ধৌত করলাম।
পরবর্তী সালাতের সময় আমি উপস্থিত হলে নবী (ﷺ) আমার পাশ দিয়ে গেলেন এবং আমার মুখমণ্ডল মুছে দিলেন, আমার জন্য বরকতে দু'আ দিলেন এবং বললেন, ইয়া'লা স্বীয় দ্বীনের কল্যাণ নিয়ে ফিরেছে, সে তাওবা করে এসেছে। এ জন্য আসমান আলোময় হয়েছে (ফেরেশতাগণ আনন্দিত হয়েছেন।)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি গোসল করে খালুক ব্যবহার করলাম। (এরপর) রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মুখমণ্ডল মুছে দিচ্ছিলেন। আমার কাছে এসে তিনি স্বীয় হাত খালুক হতে পৃথক রাখলেন। তিনি তা শেষ করার পর বললেন, হে ইয়া'লা। তুমি কেন খালুক ব্যবহার করেছ? তুমি কি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি আমাকে বললেন, তুমি যাও এবং এটা ধৌত কর। সুতরাং আমি একটি কূপের নিকট গিয়ে তাতে নামলাম এবং মাটি দ্বারা ঘষলাম। এর ফলে তা দূর হল। তারপর নবী (ﷺ) এর নিকট আসলে তিনি আমাকে দেখে বললেন, ইয়া'লা স্বীয় দীনের কল্যাণ নিয়ে ফিরেছে, সে তাওবা করে এসেছে। এ জন্য আসমান আলোময় হয়েছে (ফেরেশতাগণ আনন্দিত হয়েছেন।)
তৃতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। সে সময় আমার দেহে যাফরানের চিহ্ন ছিল। (অন্য শব্দে সে সময় আমার গায়ে হলুদ বর্ণের সুগন্ধি ছিল।) তিনি বললেন, এটা ধৌত কর, আবার ধৌত কর, আবার ধৌত কর। এটা আর ব্যবহার করো না। বর্ণনাকারী বলেন, আমি তা ধৌত করলাম এবং পরবর্তীতে আর ব্যবহার করি নি।
(তিরমিযী, নাসাঈ)
হাদীসটির প্রথম সূত্রে বর্ণনাকারী ইউনুস ইবন খাব্বাব এবং ইয়া'লা দুর্বল। দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী উমর ইবন আবদিল্লাহ ইবন ইয়া'লা এবং তার পিতা দুর্বল। তৃতীয় সূত্রে বর্ণনাকারী হাফস ইবন আবদিল্লাহ অজ্ঞাত।
كتاب اللباس والزنية
باب ما يكره من الطيب للرجال
عن يعلى بن مرة قال كان النبى صلى الله عليه وسلم يمسح وجوهنا فى الصلاة (زاد فى رواية قبل أن يكبر) ويبارك علينا، قال فجاء ذات يوم فمسح وجوه الذين عن يمينى وعن يسارى وتركنى، وذلك انى كنت دخلت على أخت لى فمسحت وجهى بشئ من صفرة (4) فقيل لى انما تركك رسول الله صلى الله عليه وسلم لما رأى بوجهك، فانطلقت الى بئر فدخلت فيها فاغتسلت ثم انى حضرت صلاة أخرى فمر بى النبى صلى الله عليه وسلم فمسح وجهى وبرّك على (5) وقال عاد بخير دينه العلا تاب واستهلت السماء (6) (وعنه من طريق ثان) (7) قال اغتسلت وتخلقت بخلوق وكان رسول الله صلى الله عليه وسلم يمسح وجوهنا فلما دنا منى جعل يجافى يده عن الخلوق، فلما فرغ قال يا يعلى ما حملك على الخلوق أتزوجت؟ (8) قلت، لا، قال لى اذهب فاغسله، قال فمررت على ركيَّة (9) فجعلت أقع فيها ثم جعلت أتدلك بالتراب حتى ذهب، قال ثم جئت إليه فلما رآنى النبى صلى الله عليه وسلم قال عاد بخير دينه العلا، تاب واستهلت السماء (وعنه من طريق ثالث) (10) قال أتيت رسول الله صلى الله عليه وسلم وفى ردع (وفى لفظ وعلى صفرة) من زعفر أن قال اغس- له ثم أغسله ثم اغسله ثم لا تعد، قال فغسلته ثم لم أعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান