মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৪৩
আদব অধ্যায়
পরিচ্ছেদ: লম্বা চুল রাখার বৈধতা এবং এটাকে সম্মান দান করা প্রসঙ্গ।
৪৩। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর কেশ মোবারক তাঁর কানের অর্ধাংশ পর্যন্ত ছিল। অন্য শব্দে তার কেশ মোবারক তাঁর দু'কান অতিক্রম করত না। (মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ মোবারক তাঁর দু'কাধ স্পর্শ করত। (মুসলিম ও অন্যান্য)
তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ মোবারক তাঁর দু'কাধ স্পর্শ করত। (মুসলিম ও অন্যান্য)
كتاب الأدب
باب جواز اتخاذ الشعر وإكرامه
عن أنس قال كان شعر النبي صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه (3) وفي لفظ لا يجاوز أذنيه (وعنه أيضاً) (4) قال كان لرسول الله شعر يصيب (وفي لفظ يضرب) منكبيه