মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৫৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাঁচি ও তার আদব, হাঁচিদাতা 'আলহামদুলিল্লাহ' বললে তার জবাব দেওয়া।
৫৯। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা (ﷺ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দুই ব্যক্তি হাঁচি দেয়। তাদের একজন অপরজন অপেক্ষা সম্ভ্রান্ত ছিল। সম্ভ্রান্ত ব্যক্তি হাঁচি দিল। কিন্তু 'আল-হামদুলিল্লাহ' বলে নি। নবী (ﷺ) ও তার হাঁচির জবাব দিলেন না। অপর ব্যক্তি হাঁচি দিয়ে 'আল-হামদুলিল্লাহ' বলল। তখন নবী (ﷺ) তার জবাব দিলেন। বর্ণনাকারী বলেন, তখন সম্ভ্রান্ত লোকটি বলল, আমি আপনার নিকট হাঁচি দিয়েছি, কিন্তু আপনি এর জবাব দেন নি, আর এই ব্যক্তি হাঁচি দেওয়ার পর আপনি জবাব দিয়েছেন? বর্ণনাকারী বলেন, তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এই ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছে তাই আমি তাকে স্মরণ করেছি। আর তুমি আল্লাহকে ভুলে রয়েছ, এজন্য আমিও তোমাকে ভুলে রয়েছি। (তায়ালিসী) হায়সামী (র) বলেছেন, আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في العطاس وآدابه وتشميت العاطس إذا حمد الله
وعنه أيضاً قال عطس رجلان عند النبي صلى الله عليه وسلم أحدهما أشرف من الآخر، فعطس الشريف فلم يحمد الله فلم يشمته (4) النبي صلى الله عليه وسلم، وعطس الآخر فحمد الله فشمته النبي صلى الله عليه وسلم قال فقال الشريف عطست عندك فلم تشمتنى وعطس هذا عندك فشمته؟ قال فقال إن هذا ذكر الله فذكرته، وإنك نسيت الله فنسيتك