মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৬২
আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাঁচি ও তার আদব, হাঁচিদাতা 'আলহামদুলিল্লাহ' বললে তার জবাব দেওয়া।
৬২। আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবূ মূসা (আশ'আরী, বর্ণনাকারীর পিতা)-এর নিকট উপস্থিত হলাম। সে সময় তিনি উম্মুল ফযল (রা)-এর কন্যা হাঁচি দিলে তিনি তার জবাব দেন। তারপর আমি আমার মায়ের নিকট গিয়ে তাকে এটা জানালাম। আবু মূসা (রা) ঘরে আসলে তিনি বললেন, আমার ছেলে আপনার নিকট থাকাকালে হাঁচি দিয়েছিল; কিন্তু আপনি তার জবাব দেন নি। আর উম্মুল ফযল (রা)-এর কন্যা হাঁচি দিলে আপনি তার জবাব দিয়েছেন? আবু মূসা (রা) বললেন, তোমার ছেলে হাঁচি দিয়ে 'আল-হামদুলিল্লাহ' বলে নি; এজন্য আমি তার জবাব দেই নি। আর সে হাঁচি দিয়ে 'আল-হামদুলিল্লাহ' বলেছে; এজন্য আমি তার জবাব দিয়েছি। (আবূ মূসা বলেন,) আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে আল-হামদুলিল্লাহ' বলে, তোমরা তার জবাব দিবে। আর যদি আল-হামদুলিল্লাহ' না বলে, তবে তোমরা জবাব দিবে না। এরপর তিনি (আবূ বুরদা-এর মা) বললেন, তুমি ভাল করেছ, তুমি ভাল করেছ।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب الأدب
باب ما جاء في العطاس وآدابه وتشميت العاطس إذا حمد الله
عن أبي بردة قال دخلت على أبى موسى (الأشعرى يعنى والده) في بيت ابنة أم الفضل (2) فعطست ولم يشمتنى، وعطست فشمتها، فرجعت إلى أمى فأخبرتها، فلما جاءها قالت عطس ابنى عندك فلم تشمته وعطست فشمتها؟ فقال إن ابنك عطس فلم يحمد الله تعالى فلم أشمته وإنها عطست فحمدت الله تعالى فشمتها، وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عطس أحدكم فحمد الله فشمتوهن وإن لم يحمد الله عز وجل فلا تشمتوه (3) فقالت أحسنت أحسنت