মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৬৪
আদব অধ্যায়
পরিচ্ছেদ। হাঁচিদাতা ও পাশের লোকেরা কী বলবে এবং পরে সে তাদের জন্য কী বলবে।
৬৪। ইসহাক ইবন 'ঈসা (র) ও ইয়াহয়া ইবন ইসহাক (র) থেকে বর্ণিত। তারা বলেন, আমাদের কাছে ইবন লাহী'আ (র) আবূ আসওয়াদ (র) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি উবায়দ ইবন উম্মে কিলাব (র)-কে আবদুল্লাহ ইবন জা'ফর (র) সূত্রে হাদীস বর্ণনা করতে শুনেছি। (বর্ণনাকারী) ইয়াহয়া ইবন ইসহাক (র) বলেন, তিনি বলেছেন, আমি (উবায়দ ইবন উম্মে কিলাব) আবদুল্লাহ ইবন জা'ফর (র) কে বলতে শুনেছি। (ইমাম আহমাদ (র) বলেন,) দুই বর্ণনাকারীর একজন বলেছেন, (আবদুল্লাহ ইবন জা'ফর) যুল জানাহায়ন। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) হাঁচি দিতেন তখন তিনি 'আল-হামদুলিল্লাহ' বলতেন। সে সময় তাকে বলা হত, يَرْحَمْكَ اللهُ (আল্লাহ আপনার ওপর অনুগ্রহ করুন।) আর রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য বলতেন يَهْدِيْكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالكُمْ (তোমাদেরকে হিদায়াত দিন এবং তোমাদেরকে খোশহালে রাখুন।)
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইবন লাহী'আ রয়েছেন। তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما يقول من عطس وما يقول له من حوله وما يقول لهم
حدّثنا إسحاق بن عيسى ويحيى بن اسحق قالا حدثنا ابن لهيعة عن أبى الأسود قال سمعت عبيد بن أم كلاب يحدث عن عبد الله بن جعفر قال يحيى بن اسحق قال سمعت عبد الله بن جعفر قال أحدهما ذي الجناحين (2) أن رسول الله صلى الله عليه وسلم كان اذا عطس حمد الله (3) فيقال له يرحمك الله، فيقول يهديكم الله ويصلح بالكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান