মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৫৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা মায়িদার ফজীলত।
২৫৫। জুবায়র ইবন নুফায়র (র) হতে বর্ণিত, তিনি বলেন-আমি 'আয়েশা (রা) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সূরা মায়িদা পড়?
আমি বললাম, হ্যাঁ। আয়েশা (রা) বললেন, এটি সর্বশেষ অবতীর্ণ সূরা। তাই এতে যে বিষয় বৈধ পাবে তাকে তোমরা বৈধ মনে করবে আর যে বিষয় অবৈধ পাবে তাকে তোমরা অবৈধ মনে করবে। আর আমি তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আল-কুরআন।
(মুস্তাদরাকে হাকিম)

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضلها
عن جبير بن نفير قال دخلت على عائشة رضي الله عنها فقالت هل تقرأ سورة المائدة؟ قال قلت نعم قالت فإنها آخر سورة نزلت (4) فما وجدتم فيها من حلال فاستحلوه وما وجدتم فيها من حرام فحرموه (5) وسألتها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت القرآن