মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৬৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "হে মু'মিনগণ! মদ, জুয়া...।
২৬৪। আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, যখন মদ নিষিদ্ধ হওয়ার বিধান নাজিল হল তখন সাহাবীরা রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ! (ﷺ) আমাদের যে ভাইয়েরা মদ পান করা অবস্থায় মারা গেছে তাদের কি হবে? তখন এ আয়াত নাজিল হয়। (অপর এক বর্ণনা মতে,) কেউ কেউ বলেন, সুহায়ল ইবন বায়দা (রা) মারা গেছেন অথচ তখন ও তার পেটে মদ ছিল। বর্ণনাকারী বলেন, তখন মহান আল্লাহ নাজিল করেন, "যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তজ্জন্য তাদের কোন গুনাহ নাই, যদি তারা সাবধান হয় এবং ঈমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে এবং আল্লাহ্ সৎ কর্মপরায়ণদেরকে ভালবাসেন।(১)
(তিরমিযী, হাকীম)
টিকাঃ ১. আল-কুরআন, ০৫:৯৩।
(তিরমিযী, হাকীম)
টিকাঃ ১. আল-কুরআন, ০৫:৯৩।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الذين آمنوا انما الخمر والميسر الخ
عن ابن عباس قال لما نزل تحريم الخمر قالوا يا رسول الله كيف باخواننا الذين ماتوا وهم يشربونها؟ فنزلت (وفي رواية) فقال بعضهم قد قتل سهيل بن بيضا وهي في بطنه قال فأنزل الله عز وجل (ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح (7) فيما طعموا) الخ الآية