মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৭৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তারা শুধু এরই না প্রতীক্ষা করে যে, তাদের নিকট ফিরিশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন.....।
২৭৮। আবু আঈদ খুদরী (রা) হতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে সেদিন তার ঈমান কাজে আসবে না"(২) সে দিন হল ঐ দিন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে।
(তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ২. আল-কুরআন, ০৬:১৫৮।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك الآية
عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم (يوم يأتي بعض آيات ربك (7) لا ينفع نفسا إيمانها) قال طلوع الشمس من مغربها
tahqiqতাহকীক:তাহকীক চলমান