মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৮০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন...।(২)
টিকা: ২. আল-কুরআন, ০৭: ১৪৩।
২৮০। আবু মুছাল্লা আমাদের নিকট মুআজ ইবন মুআজ 'আনবারী (র) সূত্রে বর্ণনা করেন। যে, আমাদের নিকট হাম্মাদ ইবন সালামা (র) ছাবিত বুনানী (র) সূত্রে, তিনি আনাস ইবন মালিক (রা) সূত্রে এবং তিনি (রা) রাসুলুল্লাহ (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন, যে, তিনি মহান আল্লাহর বাণী, যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, 'যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন" এর ব্যাখ্যায় তিনি বললেন, এভাবে, অর্থাৎ তিনি তার হাতের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ বের করলেন (এবং বৃদ্ধাংগুলের অগ্রভাগ কনিষ্ঠার উপরে গাঁটে রাখলেন। বোঝালেন যে, এতটুকু জ্যোতি প্রকাশ করলেন)।
আব্দুল্লাহ ইব্‌ন আহমাদ (র) বলেন, আমার পিতা বলেছেন, মু'আজ (রা) আমাদেরকে এভাবে দেখিয়েছেন। তিনি বলেছেন, বর্ণনাকারী হুমায়দ আত-তাবীল (র) ছাবিত (র) কে লক্ষ্য করে বলেন, হে আবু মুহাম্মদ (র)। আপনি এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? তখন ছাবিত তার বক্ষে সজোরে আঘাত করে বললেন, হে হুমায়দ তুমি কে? হে হুমায়দ তুমি কী? আনাস ইবন মালিক (রা) রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে এটা আমার কাছে বর্ণনা করেছেন। আর তুমি বলছ, এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন?

(অপর এক বর্ণনাসূত্রে ইমাম আহমাদ (র) বলেন, রাওহ (র) আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি হাম্মাদ (র) সূত্রে, তিনি সাবিত (র) সূত্রে, তিনি আনাস ইবন মালিক (রা) সূত্রে এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, মহান আল্লাহর বাণী যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন..." এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা ইশারা করলেন। তারপর বললেন, ফলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। (তিরমিযী, মুস্তাদরাক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فلما تجلى ربه للجبل الخ
حدثنا أبو المثنى معاذ بن معاذ العنبري قال ثنا حماد بن سلمة ثنا ثابت البناني عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم في قوله تعالى (فلما تجلى ربه للجبل) (3) قال هكذا يعني أنه أخرج طرف الخنصر (4) قال أبي أرانا معاذ (5) قال فقال له حميد الطويل ما تريد إلى هذا يا أبا محمد (6) قال فضرب صدره ضربة شديدة وقال من أنت يا حميد وما أنت يا حميد يحدثني به أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم فتقول أنت ما تريد إليه؟

(ومن طريق ثان) قال الامام احمد حدثنا روح ثنا حماد عن ثابت عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم في قوله عز وجل (فلما تجلى ربه للجبل) قال فأومأ بخنصره (7) قال فساخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান