মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৬
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: পিতা-মাতার প্রতি সদাচারণ ও তাদের হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান
৬. মা'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) তাকে দশটি বিষয়ে অসিয়ত করেছেন তৎমধ্যে একটি ছিল, তোমরা মাতাপিতার অবাধ্য হয়ো না, যদিও তারা তোমাকে মাল সম্পদ থেকে বঞ্চিত করে ও পরিবার থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়।
كتاب البر والصلة
باب ما جاء في بر الوالدين وحقوقهما والترغيب في ذلك
عن معاذ بن جبل أن الرسول صلى الله عليه وسلم أوصاه بعشر كلمات (منها) ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك