মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ১২৯
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মুমিনের সাহায্য ও তার সম্মানের উপর হস্তক্ষেপ প্রতিরোধ সম্পর্কে
১২৯. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসার ও মুহাজিরদের দুটি গোলাম মারামারি করছিল, তখন মুহাজির গোলাম এ বলে ডাক দিল। হে মুহাজিরগণ। এবং আনসারী গোলামও ডাকলেন। হে আনসারগণ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে বলেন, জাহিলী যুগের মত ডাকছ কেন? তারা বললো, না, দুটি গোলাম ঝগড়া করে একজন অপর জনের নিতম্বে আঘাত করেছে। তিনি বললেন, এতো সামান্যা ব্যাপার। প্রত্যেক ব্যক্তির উচিৎ যে, সে তার ভাইয়ের সাহায্য করবে, চাই সে যালিম হোক কিংবা মাফলুম। যদি সে যালিম হয়, তাহলে তাকে যুলম করা থেকে বিরত রাখবে, এ হচ্ছে তার জন্য সাহায্য। আর যদি সে মাযলুম হয়, তাহলে তাকেও সাহায্য করবে।
كتاب البر والصلة
باب الترغيب في نصرة المؤمن والرد عن عرضه
عن جابر قال اقتتل غلامان (8) غلام من المهاجرين وغلام من الانصار فقال المهاجري ياللمهاجرين وقال الأنصاري ياللانصار (9) فخرج رسول الله صلى الله عليه وسلم فقال أدعوى الجاهلية (1) فقالوا لا والله إلا أن غلامين كسع (2) أحدهما الآخر فقال لا بأس (3) لينصر الرجل أخاه ظالما أو مظلوما فإن كان ظالما فلينهه فإن له نصرة وان كان مظلوما فلينصره
tahqiqতাহকীক:তাহকীক চলমান